খুলনার ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ০০:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ০১:০০
image

খুলনার ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনার ৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে  ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের খুলনা মহানগর শাখার সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়ার সেলের প্রধান সমন্বয়কারী শেখ মুহাঃ নাসির উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ১ আসনে খুলনা জেলার সহসভাপতি মাওঃ আবু সাঈদ, খুলনা ২ আসনে কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়াল, খুলনা ৩ আসনে খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওঃ মুজ্জাম্মিল হক, খুলনা ৪ আসনে কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওঃ অধ্যক্ষ ইউনুস আহমেদ, খুলনা ৫ আসনে খুলনা জেলার প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুজিবর রহমান ও খুলনা ৬ আসনে খুলনা জেলার সভাপতি মাওঃ গাজী নুর আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ৯ নভেম্বর দলের আমির চরমোনাই পীর খুলনায় যাবেন। ওই দিন নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত জনসভায় খুলনার ৬টি আসনের প্রার্থীদেরকে তিনি আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচিত করিয়ে দেবেন। তবে প্রার্থীরা ইতেমধ্যেই স্ব স্ব এলাকায় গণসংযোগ শুরু করেছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের