সাতক্ষীরায় চিকিৎসকের চেম্বার থেকে তরুণীর লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৮, ১৫:০৫আপডেট : ২৪ অক্টোবর ২০১৮, ১৬:৩৮

লাশ উদ্ধার

সাতক্ষীরায় চিকিৎসকের চেম্বার থেকে তামান্না খাতুন (২১) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) সকালে শহরের পালাশপোল এলাকায় নাহার ডায়াগনস্টিক সেন্টার থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আবু সাইদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত তামান্না কালিগঞ্জ উপজেলার কলিযোগা গ্রামের সেলিম গাজীর মেয়ে। আটক আবু সাইদ সদর উপজেলার মাছখোলা গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক প্রদীপ দাশ বলেন, ‘সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক কাজী আরিফ আহমেদ নাহার একটি ডায়াগনস্টিক সেন্টারে প্রাইভেট চিকিৎসা দেন। একইসঙ্গে সেখানে পরিবার নিয়ে থাকেন তিনি। মঙ্গলবার (২৩ অক্টোবর) তিনি সপরিবার ঢাকায় যান। অভিযুক্ত আবু সাইদ ওই ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সিরিয়াল দেওয়ার কাজ করেন। চিকিৎসক ঢাকায় গেলে ওই বাসা দেখাশোনা করেন আবু সাইদ। আবু সাইদের সঙ্গে নিহত তামান্নার প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা জানতে পেরেছি। প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে মঙ্গলবার (২৩ অক্টোবর) আবু সাইদের কাছে যায় তামান্না। কিন্তু আবু সাইদ বিয়ে করতে রাজি না হলে চিকিৎসকের চেম্বারেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা ধারণা করছি। তার গলায় রশির দাগ রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে চিকিৎসক কাজী আরিফ আহমেদ জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় আছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের