কালীগঞ্জে কৃষকের জমির ফসল কেটে দিলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ১৫:৫৩

কৃষকের ক্ষেতের ফসল কেটে দেওয়া হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আশানুর নামের এক কৃষকের পাঁচ শতক জমির ওপর লাগানো পুঁইশাক, বেগুন, কলা ও ওল গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পারশ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক আশানুর।

কৃষক আশানুর জানান, নিজের বাড়ির পাশে ১৭ শতক জমির ওপর পাঁচ শতক জমিতে পুঁইশাক, বেগুন, মরিচ, কলা ও ওল গাছ লাগিয়েছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে কে বা করা তার এসব ফলস কেটে দিয়েছে। এতে তার ৫০ হাজারের বেশি টাকার ক্ষতি হয়েছে।

এই কৃষক বলেন, ‘তিন বছর আগে জমিটি স্থানীয় আলীমের কাছ থেকে কেনা ছিল আমার। গ্রামের এক ব্যক্তির সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছি, সে এই জমির দখল নিতে শত্রুতা করে এ কাজ করতে পারে।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী