নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: নাসিম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৮, ১৭:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৭:৫২

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (মাঝে) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার হিসাবে থাকবেন এবং এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক হবে।’ রবিবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় চুয়াডাঙ্গা শহরে নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টাউন ফুটবল মাঠে ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে নির্বাচিত সরকারের অধীনেই পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের দেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। কমিশন নির্বাচন পরিচালনা করবে। কেউ নির্বাচনে আসুক বা না আসুক সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার, নির্বাচন কারও জন্য থেমে থাকবে না।’

নাসিম বলেন, ‘ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জোট করে দেশে বিশৃঙ্খলা ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। আমার লজ্জা হয় ড. কামাল হোসেনের জন্য। তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ও আস্থাভাজন ছিলেন। তার মতো এমন একজন আইনজীবী কীভাবে দেশ বিরোধীদের সঙ্গে হাত মেলাতে পারেন?’

১৪ দলের সমন্বয়ক বলেন, ‘জোট করেছেন ভাল কথা। একশটা জোট করুন কোনও সমস্যা নেই; তবে দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন না। তা হলে সরকার কঠোর হাতে তা দমন করবে।’

আগামী ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতিতে বড় ধরণের পরিবর্তন আসবে ড. কামাল হোসেনের এমন বক্তব্যের জবাব দেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এটি ড. কামাল হোসেনদের জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া আর কিছুই হতে পারে না।’

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন— সাবেক শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, সিভিল সার্জন ডা. খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম