ইভিএম পদ্ধতি ভোট ডাকাতদের হাতে অস্ত্র দেওয়ার মতো: মুজ্জামিল হক

খুলনা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৮, ১৪:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৮, ১৪:২০

ইভিএম পদ্ধতি ভোট ডাকাতদের হাতে অস্ত্র দেওয়ার মতো: মুজ্জামিল হক ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক বলেছেন, ‘ইভিএম একটি আধুনিক প্রযুক্তি। এর ফলাফল ভালো হবে। কিন্তু দা বটি ডাকাতদের হাতে থাকলে তা ডাকাতির কাজে ব্যবহার হয়। আর দা বটি পরিবারে থাকলে তার যথাযথ ব্যবহার হয়। অপব্যবহারের সুযোগ থাকে না। তেমনি ভোট ডাকাতদের হাতে ইভিএম ওই অস্ত্র দেওয়ার মতোই হবে।’

রবিবার (৪ নভেম্বর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আগামী ৯ নভেম্বর খুলনার ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীরের জনসভা উপলক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

কওমি মাদ্রাসা বোর্ডের স্বীকৃতির পর কওমি মাদ্রাসা পন্থীদের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ আয়োজন পর্দার বরখেলাপ। এ আয়োজনের যৌক্তিকতা নেই।’

তিনি আরও বলেন, ‘এ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ভোট ডাকাতি, ব্যালট ও বাক্স ছিনতাই, জাল ভোট প্রদান, কেন্দ্র দখল, ত্রাস সৃষ্টির সম্ভবনা রয়েছে। চলমান সংলাপে এ সব বিষয় আলোচনা হলেও সরকার এ মূল দাবিতে কোনও কথা বলছে না। জনসভা, সভা-সমাবেশ করার অনুমতি থাকবে বলে বলছে। কিন্তু নির্বাচনের আগে সব সরকারই সভা-সমাবেশের ক্ষেত্রে শিথিল থাকে। এ সরকারও তাই করছে। এ গুলো দাবি পূরণের আওতায় পড়ে না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক মুফতি আমানুল্লাহ, সহ সভাপতি ও মিডিয়াসেল সমন্বয়কারী শেখ মো. নাসির উদ্দিন, ছাত্র আন্দোলনের নগর সম্পাদক খালিদ সাইফুল্লাহ, মুফতি তৈয়েবুর রহমান, জিএম কিবরিয়া, মো. সাইফুল ইসলাম, মাহমুদুল হক তানভির, এইচ এম জোবায়ের মাহমুদসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে