বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে বুধবার

বেনাপোল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৮, ২০:২২আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ২০:৩৫

বেনাপোল-পেট্রাপোল গেট (ফাইল ছবি)

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আগামীকাল বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এ খবর নিশ্চিত করেন।

ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, কালীপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আগামীকাল বুধবার (৭ নভেম্বর) পেট্রাপোল বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে। পূজা উপলক্ষে ট্রাকচালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোনও পণ্য আনা-নেওয়া হবে না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, ‘কালীপূজা উপলক্ষে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন আমাদের আগেই জানিয়ে দিয়েছে। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকবে।’

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ভারতে কালীপূজা উপলক্ষে পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে ভারতীয় কর্তৃপক্ষ বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন। ফলে এ পথে কোনও আমদানি-রফতানি হবে না। তবে বেনাপোল বন্দরে আমদানি পণ্য খালাস ও কাস্টম হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলবে। ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক পণ্য খালি করে ভারতে ফিরে যেতে পারবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী