সংবিধানের নির্দেশনা অনুযায়ী তফসিল এবং নির্বাচন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৭:৩০

সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন মাহবুবউল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘সংবিধানের নির্দেশনা অনুযায়ী তফসিল এবং নির্বাচন কোনোটাই পেছানোর সুযোগ নেই। ২০১৯ সালের ২৬ জানুয়ারি সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।’ বুধবার (৭ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘সংলাপ ব্যর্থ হলে আন্দোলন’ ঐক্যফ্রন্টের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সব রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে কথা হচ্ছে আন্দোলনটা করবে কারা, বিএনপি নাকি ঐক্যফ্রন্ট। বিএনপিকে বাদ দিলে ঐক্যফ্রন্টের পেছনে কোনও জনগণ থাকবে না। জনবিচ্ছিন্ন ব্যক্তিরা বিএনপির সঙ্গে  ঐক্যফ্রন্ট গড়েছে। বিএনপির শক্তিই তাদের মূল শক্তি।’

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন,‘বিএনপি গত পাঁচ বছর ধরে তো বহু আন্দোলন করেছে। বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া যখন আন্দোলন করেছেন তখনও তিনি বলেছেন ঈদের পরে আন্দোলন হবে। ঈদের পর ঈদ আসে কিন্তু আন্দোলন আর হয়নি। এদেশে দুর্নীতির দায়ে আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামির জন্য কেউ আন্দোলন করবে না।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম,‘জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান