বেনাপোলের পুটখালী সীমান্তে ১২টি সোনার বারসহ একজন গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০০:৫৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০২:৫১
image

বেনাপোলের পুটখালী সীমান্তে ১২টি সোনার বারসহ একজন গ্রেফতার বেনাপোলের পুটখালী গ্রামের পূর্বপাড়া থেকে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় সীমান্ত থেকে অভিযুক্ত আব্দুর রহিমকে (২৪) আটক করা হয়। আটক আব্দুর রহিম বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পূর্বপাড়ার মো. ইউসুফ আলীর ছেলে। 
বিজিবি জানিয়েছে,  গোপন খবরের ভিত্তিতে তারা সোনা পাচারের বিষয়ে জানতে পারে। পুটখালীতে মোতায়েন থাকা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি লাবলুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়।
পুটখালী গ্রামের পূর্বপাড়া সীমান্তে গোপন অবস্থানে থেকে ওই পাচারকারী সোনার বার নিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে  আটক করা হয়। ক্যাম্পে নিয়ে শরীর তল্লাশি করে তার কাছ থেকে ১২টি সোনার বার পাওয়া যায়। এগুলোর বাজার মূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ১ কেজি ২০০ গ্রাম ওজনের ১২টি সোনার বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক রহিমকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী