ঝিনাইদহে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, জিহাদি বইসহ গ্রেফতার ১

ঝিনাইদহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:৫৮

জঙ্গি আস্তানা থেকে আটক সাগর ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান শেষ করেছে র‌্যাব। সেখান থেকে আক্তারুজ্জামান সাগর (১৮) নামে এক জঙ্গিকে আটক করেছে। এসময় ওই আস্তানা থেকে কিছু জিহাদি বই ও একটি ড্যামি (খেলনা) বন্দুক উদ্ধার করা হয়েছে।

সাগর ওই গ্রামের কৃষক শরাফত হোসেন মণ্ডলের ছেলে। ১৪ দিন আগে সদর উপজেলার নারকেল বাড়িয়া এলাকার বেলেডাঙ্গা গ্রামের মাসুদ মণ্ডলের মেয়ে শারমিনকে বিয়ে করেছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন র‍্যাবের ঝিনাইদহ ক্যাম্পের উইং কমান্ডার অভিযান শেষে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব সাংবাদিকদের বলেন, সাগর জেএমবি’র সদস্য। তার কাছে অপরিচিত কিছু লোক যাওয়া-আসা করতো। জঙ্গির সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় বুধবার ভোর ৫টার দিকে তারা বাড়িটি ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে কিছু জিহাদি বই পুস্তক ও একটি খেলনা বন্দুকসহ আটকের দাবি করেন এবং অভিযান সমাপ্তের কথা জানান।

সাগরের বাবা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন (পাগল)।  এসময় তিনি ডাক্তারের প্রেসক্রিমশন ও পরীক্ষা-নিরীক্ষা কাগজপত্র সাংবাদিকদের দেখান।

এর আগে গত বছরের ৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ওই অভিযানে অংশ নেয়। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। অভিযানের সময় জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে সিটিটিসির এক কর্মকর্তাসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

আরও পড়ুন:
জঙ্গি আস্তানা সন্দেহে ঝিনাইদহে বাড়ি ঘেরাও

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী