ঝিনাইদহে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ০৭:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০৭:৩০

ঝিনাইদহ ঝিনাইদহ সদরে প্রশাসনের হস্তক্ষেপে আরিফা খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে জেলা আইনজীবি সমিতির এনেক্স ভবন থেকে এফিডেভিটের মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করার সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, জেলার কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের ভাংড়ী ব্যবসায়ী রমজান আলীর মেয়ে আরিফা খাতুনের বিয়ে ঠিক হয় একই উপজেলার বলুহর গ্রামের গাড়ি চালক শাকিল হোসেনের সাথে। আরিফার বয়স ১৮ বছর না হওয়ায় তাকে আইনজীবি বিপ্লব হোসেন এফিডেভিটের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রি করছে এমন সংবাদ পায় জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত অভিযান চালিয়ে ওই মেয়েকে উদ্ধার করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, অভিযানের সময় বর পালিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে মেয়েকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী