বেনাপোলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৪:০৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৪:৪৭

বেনাপোল সীমান্তে গাঁজাসহ আটক দুই মাদক ব্যবসায়ী (মাঝে) বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ২১ নম্বর মেইন পিলারের পাশ থেকে তাদের আটক করা হয়। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শ্রী হারাধন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মাদক ব্যবসায়ীরা হলো—মানকিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২৫) এবং ঘিবা গ্রামের মনির হোসেনের ছেলে আলী আহম্মেদ (৪০)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিপুল পরিমাণ মাদকের একটি চালান ভারত থেকে পাচার করে বেনাপোলের রঘুনাথপুর মাঠের মধ্য দিয়ে যশোরের দিকে নেওয়া হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দলের সদস্য হাবিলদার আব্দুল মতিন, নায়েক মঈনুল, ল্যান্স নায়েক রতন চন্দ্র সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ রুবেল ও আলী আহমেদ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শ্রী হারাধন জানান, ‘উদ্ধার করা গাঁজাসহ আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের