নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে ইসির মনোনয়ন ফরম সংগ্রহ

নড়াইল প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৪:৩৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৫:২১

নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজার পক্ষে নড়াইল-২ আসনে নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের নেতারা। রবিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনজুমান আরার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ দলীয় নেতারা। এর আগে সকালে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফির দলীয় মনোনয়ন চূড়ান্ত করে চিঠি দেওয়া হয়। 

মনোনয়নপত্র সংগ্রহকালে সাবেক এমপি অ্যাডভোকেট সাঈফ হাফিজুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্তী, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাজী বশিরুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, যুবলীগ নেতা মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধনসহ আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর দলীয় নেতাকর্মীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে নেমে নিচে এসে বিজয়সূচক ভি চিহ্ন দেখান। নড়াইল-২ আসনে মাশরাফির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

এদিকে মাশরাফির মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও মাশরাফির ভক্তরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহের সময় জেলা প্রশাসকে কার্যালয় এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়ন ফরম সংগ্রহের পর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মাশরাফি বিন মুর্তজাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমরা নড়াইলবাসী এক যোগে মাশরাফির পক্ষে কাজ করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।’

নড়াইল-২ আসনটি নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ভোটার রয়েছে ৩ লাখ ১৭ হাজার ৫১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৮৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬২৪ জন।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম