ঝিনাইদহের কালীগঞ্জে দুইটি খাবারের হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পৃথকভাবে এই অভিযান পরিচালনা করে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা বলেন, ‘ওজনে চুরি ও পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে ধানসিঁড়ি হোটেলের মালিক আমিন কাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, ‘ওজনে চুরি, পচা-বাসি খাবার বিক্রির অপরাধে রায় সুইটসের উত্তম রায়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’ তিনি জানান, এ সময় বেশ কয়েকটি হোটেলকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখার জন্য সতর্ক করা হয়।








