ঝিনাইদহে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে মামলা

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩১আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

ঝিনাইদহ ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানসহ বিএনপি-জামায়াতের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।  বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে বুধবার (১২ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সদর থানায় ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি তৌহিদুল ইসলাম এই মামলা দায়ের করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নির্বাচনের সময় টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার গোপন খবর পাওয়া যায়।  পরে বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের জামায়াতের কর্মী আনসার মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে সাজিদুর রহমান টুটুল, আবু সাঈদ শেখ, বাবলুর রহমান ও আনার মন্ডলকে আটক করা হয়।  অভিযানে ৩০টি অবিস্ফোরিত হাত বোমা, ১২টি বাঁশের লাঠি ও দুইটি জিহাদি বই উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে।
ওসি এমদাদুল হক শেখ জানান, মামলায় ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান, সদর থানা বিএনপি সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপি সভাপতি জাহিদুজ্জামান মনা ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, শ্রমিক দল নেতা আবু সাঈদ শেখ, ছাত্রদলের সাবেক জেলা সভাপতি আশরাফুল ইসলাম পিন্টুসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের