‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে’

বাগেরহাট প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:০০আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২৩:১২

বক্তব্য রাখছেন শেখ তন্ময় (ছবি– প্রতিনিধি)

বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘আমাদের সংবিধানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কোনও শব্দ নেই। এখানে সব ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারে। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ– ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ আদর্শে বর্তমান সরকার অবিচল। বর্তমান সরকার এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির স্থাপন করেছে তা বিশ্বে বিরল।’

শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ তন্ময় বলেন, ‘কোনও ধর্মেই বলপ্রয়োগের স্থান নেই। এখানে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার সুযোগ নেই। তবে স্ব স্ব ধর্ম পালনের সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে নিজ ধর্ম পালনকালে অন্য ধর্ম পালনে সমস্যার সৃষ্টি না হয়। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। আসুন আমরা সকলে মিলে বাগেরহাটের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বাধন সমুন্নত রাখি।’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শেখ তন্ময়ের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের এই মতবিনিময় সভার আয়োজন করে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের