তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:২৭

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুব উল আলম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,‘তফসিল ঘোষণার আগে থেকেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। এবারের নির্বাচনে বিএনপির আচরণ ২০১৪ সালের মতই।' রবিবার (১৬ডিসেম্বর) সকালে বিজয় দিবসে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন,‘লন্ডন থেকে তারেক রহমান নির্বাচনকে বানচাল করার জন্য গুপ্ত হত্যা ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছে। তার আলামত হিসেবে প্রতীক বরাদ্দের প্রথম দিনই দুইজন যুবলীগ নেতা প্রাণ হারিয়েছে। এর মধ্যে দিয়ে দৃশ্যমান হচ্ছে যে লন্ডনে বসেই তারেক রহমান নির্বাচন কেন্দ্রিক হত্যাকাণ্ডের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে।’

‘বিএনপির যুগ্ন মহাসচিব মাহাবুব উদ্দিন খোকনের ওপর হামলা’ প্রসঙ্গে হানিফ বলেন,‘বিএনপি প্রার্থীর সমর্থকরা বিনা উস্কানিতে আওয়ামী লীগের মিছিলে হামলা করে। এই হামলা প্রতিহত করতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। ওই রাবার বুলেট দুই-এক জনের গায়ে লাগতেই পারে। ইচ্ছে করে কাউকে আঘাত করা হয়নি। বরং এ ঘটনায় দেখা যায় বিএনপি খুব পরিকল্পিতভাবে গোলযোগের সৃষ্টির পরিবেশ তৈরি করেছিল।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের