সরকার ইসলামের খেদমতে নানা কর্মসূচি নিয়েছে: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬

মতবিনিময় সভা বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও  জাতির জনকের মতো একজন ধার্মিক মানুষ। প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল শুরু হয় তাহাজ্জুদ ও ফজরের নামাজ এবং পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্য দিয়ে। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা মানবতার সেবার যে নজির স্থাপন করেছেন তা ইতিহাসে বিরল।’

মঙ্গলবার বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে আলেম ওলামাগদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তন্ময় বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার  ইসলামের খেদমতে নানা কর্মসূচি নিয়েছে। সম্প্রতি দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ  নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছে। কওমি সনদের স্বীকৃতি দেওয়া ছিল যুগান্তকারী পদক্ষেপগুলোর একটি।’

জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য  মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু,  আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলামসহ অনেকে।

বক্তারা আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের