নির্বাচনে নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: কবিতা খানম

খুলনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ০৩:১০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০৩:১১

নির্বাচনে নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: কবিতা খানম নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। জনপ্রতিনিধি নির্বাচনে তাদের ভূমিকা অগ্রগণ্য। তাই আসন্ন সংসদ নির্বাচনে তাদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ’

শুক্রবার (২১ ডিসেম্বর) খুলনার একটি হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেনতাবৃদ্ধিমূলক এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন, ইউএনডিপি এবং ইউএনউইমেন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কবিতা খানম বলেন, ‘আমরা অনেকেই নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত সভা সেমিনার করে যাচ্ছি। নারীর সমান অধিকারের কথা বলে বক্তৃতা দিচ্ছি। আবার আমরাই নারীদের ক্ষমতায়ণের পথে বাধা সৃষ্টি করছি। অথচ আমরা যদি নারীদের প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম তাহলে নির্বাচনের সময় তাদের নিরাপদ অংশগ্রহণ নিয়ে আলাদাভাবে ভাবতে হতো না।’

নারীরা তাদের যোগ্যতা বলেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকেই সৎসাহসী হতে হবে এবং এই সাহসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ তিনি সংসার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে মূল্যায়ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান