৩০ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন: কাজী নাবিল আহমেদ

যশোর প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০২:৪২

যশোরে নির্বাচনি পথসভায় বক্তব্য দেন নৌকা মার্কার প্রার্থী কাজী নাবিল আহমেদ যশোর সদরে নির্বাচনি গণসংযোগকালে পথসভায় জনগণের উদ্দেশে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘দেশকে সামনে নিয়ে যেতে চাইলে ৩০ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতসহ দলছুট কতিপয় ব্যক্তি তথাকথিত ঐক্যফ্রন্ট গড়ে দেশকে অন্ধকারের পথে নিতে চাইছে। তারা দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ছাড়া কিছুই দিতে পারেনি। সে কারণে দেশের মানুষ এখন আর ১২ বছর আগের অন্ধকার যুগে ফিরে যেতে চায় না। তারা চায়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ বাজার, ফরিদপুর নতুন বাজার, মঠবাড়ি পূর্বপাড়া রাস্তার মোড়, চান্দুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আরিচপুর বাজার প্রভৃতি এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলেই সংখ্যালঘু নির্যাতন, বাংলা ভাই-ইংরেজি ভাই নানা নামে, নানা রঙে দেশে সন্ত্রাসের রামরাজত্ব কায়েম হয়। দেশের প্রতিটি স্থানে একযোগে বোমা হামলা, গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ’
তিনি দেশের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, ‘২০০৬ সালে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হতো মাত্র ৩ হাজার মেগাওয়াট। দিনের বেশিরভাগ সময় থাকতো বিদ্যুৎহীন। লোকে বলতো, বিদ্যুৎ যায় না, মাঝেমধ্যে আসে। আর জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে এখন বিদ্যুতের উৎপাদন ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াট। আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে ১৭ হাজার মেগাওয়াট। এখন কমপক্ষে ২২ ঘণ্টা বিদ্যুৎ থাকে।’
নির্বাচনি প্রচারণায় নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, বিএনপি-জামায়াত এখন আপন ভাই, তাদের মধ্যে তেমন কোনও পার্থক্য নেই। নির্বাচনে পাশ করলে তারা দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। কেননা তারা উন্নয়ন চায় না, লুটপাটই তাদের প্রধান কাজ। দেশবাসী তাদের নৈরাজ্যের কথা ভোলেনি। এদেশকে আফগানিস্তান বা পাকিস্তান বানাতে কেউই চায় না।
আওয়ামী লীগের প্রার্থী বলেন, ‘যশোরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এখন কোনও বিভেদ নেই। দলের জেলা সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের নেতৃত্বে নেতাকর্মীরা একসঙ্গে কাজ করছেন। আমরা সবাই মিলে যশোরের ৬টি আসনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে নিরলস কাজ করে চলেছি। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি বলেই আশাবাদী যশোরের ৬টি আসনই আমরা জননেত্রীকে উপহার দিতে পারবো।’
পথসভা ও নির্বাচনি গণসংযোগে অংশ নেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের সহোদর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে পথসভাগুলোয় অন্যদের মধ্যে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কাজী আব্দুস সবুর হেলাল, দেয়াড়া ইউনিয়নে নৌকা মার্কার নির্বাচনি আহ্বায়ক মনসুর আলী, যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদি হাসান, স্বেচ্ছাসেবক লীগনেতা লুৎফুল কবীর বিজু প্রমুখ বক্তৃতা করেন।
নির্বাচনি পথসভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ আমদাবাদ বাজারের পথসভা শেষে ফরিদপুর নতুন বাজার যাওয়ার পথে রাস্তার দু’ধারে নারী-পুরুষ-শিশুরা নৌকার প্রতীক সম্বলিত পোস্টার নেড়ে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে অভ্যর্থনা জানান। মঠবাড়ি পূর্বপাড়া বাজারেও স্থানীয় লোকজন তাকে শুভেচ্ছা জানান।
দেয়াড়া ইউনিয়নে উন্নয়নের বিষয়ে কাজী নাবিল আহমেদ বলেন, ‘গত ৫ বছরে এই ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে। আমদাবাদ কলেজ, পার্শ্ববর্তী নতুন হাট কলেজ, আমদাবাদ হাই স্কুল, নারাঙ্গালী স্কুলসহ আরও চার-পাঁচটি স্কুল ভবন চারতলা, চান্দুটিয়া স্কুল তিনতলা ভবন করা হয়েছে।’
তিনি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘সকাল থেকেই আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। কেননা নৌকা মার্কা জিতলেই আমাদের জননেত্রী শেখ হাসিনা আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী মানেই দেশে নতুন নতুন রাস্তা, নতুন নতুন স্কুল বিল্ডিং, বড় বড় ব্রিজ আর কালভার্ট।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম