৯ জানুয়ারি থেকে যশোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা

যশোর প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৯, ০১:২১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ০১:২২

৯ জানুয়ারি থেকে যশোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আগামী ৯ জানুয়ারি, বুধবার থেকে যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। জেলা তাবলীগ জামায়াতের আয়োজনে যশোর সদরের পাঁচবাড়িয়া মাঠে এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে।
ইজতেমা মাঠের প্রস্তুতির কাজ চলছে দ্রুতগতিতে। আল্লাহর নৈকট্য লাভের আশায় মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করে ফজরের নামাজের পর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বিরামহীনভাবে কাজ করে চলেছেন।
যশোর আঞ্চলিক ইজতেমার আয়োজক কমিটির অন্যতম সদস্য রেজাউল ইসলাম রাজু ও ইয়ামিনুর রহমান জানান, যশোর জেলা তাবলীগ জামায়াতের উদ্যোগে আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি তিন দিনের এ ইজতেমা প্রস্তুতির কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। কয়েকশ’ তাবলিগের সাথী-ভাই স্বেচ্ছাশ্রমে ইজতেমা মাঠের প্যান্ডেল তৈরিসহ আনুষঙ্গিক কাজ করছেন। চলতি সপ্তাহের মধ্যে ইজতেমা মাঠের শতভাগ কাজ সম্পন্ন হবে।’
এবারের ইজতেমায় দুই থেকে তিন লাখ মুসল্লির আগমন ঘটবে বলে ইয়ামিনুর রহমান জানান।
তিনি বলেন, যশোরের পুলিশ সুপার মহোদয় নিরাপত্তার বিষয়টি তত্ত্বাবধান করবেন। ইতোমধ্যে পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন ইজতেমাস্থল পরিদর্শন করেছেন। ইজতেমাস্থলে ১২শ’ পুলিশ থাকবে বলে তারা আমাদের জানিয়েছেন।
এদিকে, শুক্রবার ইজতেমা মাঠে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী