২৯ জানুয়ারি পর্যন্ত বাড়লো সাংবাদিক হেদায়েতের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ১৬:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৯





সাংবাদিক হেদায়েৎ হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্যার জামিন ২৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) খুলনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন।

এর আগে গত ৩ জানুয়ারি জামিনে মুক্ত হন সাংবাদিক হেদায়েৎ। সোমবার ওই জামিনের মেয়াদ শেষ হলে তিনি আবারও জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন।
২৯ জানুয়ারি সাংবাদিক হেদায়েতের স্থায়ী জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জিএম আব্দুর রাজ্জাক ও মাসুম বিল্লাহ।
তারা আরও জানান, আগামীকাল মঙ্গলবার (১৫ জানুয়ারি) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, ১ জানুয়ারি নির্বাচনের ফল সংক্রান্ত একটি প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক না হওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মো. হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরীর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে ২ জানুয়ারি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন:



নির্বাচন সংক্রান্ত খবর প্রকাশ করায় খুলনায় সাংবাদিক হেদায়েৎ গ্রেফতার (ভিডিও)

/টিটি/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী