কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৯, ০২:০০আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ০২:০৯

ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) সকালে কোটচাঁদপুর রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

প্রতাক্ষ্যদর্শীরা জানান, একটি মালবাহী ট্রেন প্লাটফর্মে প্রবেশের মুখে হঠাৎ ওই বৃদ্ধ ট্রেনের সামনে পড়ে যান। এসময় তার শরীর দ্বি-খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খুলনাগামী বি.আই.কে ২০ মালবাহী ট্রেনটি কোটচাঁদপুর প্লাটফর্মে প্রবেশের মুখে বৃদ্ধ লোকটি ট্রেনের সামনে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জিআরপি পুলিশকে জানানো হলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা যশোর সদর হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী