নড়াইলে সিলিন্ডারের আগুনে পুড়লো একই পরিবারের ৮ সদস্য

নড়াইল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪




সিলিন্ডারের আগুনে দগ্ধ একজন নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে গ্যাসের সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে শিশু ও নারীসহ আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে গ্রামের সবুর ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ সবাই যৌথ পরিবারের সদস্য।

আহতদের স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে রান্নার সময় হঠাৎ করে গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুন নেভানোর চেষ্টাকালে আটজন দগ্ধ হন। তবে গ্যাস সিলিন্ডারের কোনও বিস্ফোরণ ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু জানান, গ্যাসের আগুনে দগ্ধদের মধ্যে সাধুখালী গ্রামের আবদুস সোবহানের মেয়ে মুন্নি আক্তার (১৬) ও ছেলে সিফাত (১০), আলতাফ হোসেনের ছেলে খন্দকার ইমরান (৪২), ইউসুফ ফকিরের ছেলে সবুর ফকির (৪৫), খবির মোল্যার স্ত্রী লিপি বেগমকে (৩০) নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সিলিন্ডারের আগুনে দগ্ধ নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আহাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। পরে দগ্ধ আটজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

বাড়ির মালিক সবুর ফকির জানান, দুপুরে বাড়ির গ্যাসের চুলায় একটি নতুন সিলিন্ডার লাগানোর হয়। সেই চুলা জ্বালাতে গেলে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বালু-বস্তা দিয়ে সিলিন্ডার ও চুলা চাপা দেওয়া হয়। আগুন নিভে গেছে ভেবে বস্তা সরালে পুনরায় বড় হয়ে আগুন জ্বলে উঠে। এসময় আশপাশের সবাই দগ্ধ হন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান