মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকার, তিনজনের বিরুদ্ধে মামলা

মোংলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৯, ১৩:২৪আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:২৫

ফাইল ফটো সুন্দরবনে মাছ ধরার পাস নিয়ে হরিণ শিকারের অপরাধে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোরে সুন্দরবনের কাগাখাল এলাকায় ওই তিনজন একটি হরিণ শিকার করার পর বন প্রহরীদের ধাওয়ায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মৃত হরিণ, হরিণ শিকারের ফাঁদ ও একটি নৌকা জব্দ করেছে বনরক্ষীরা।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া তিনজন হলেন- এখলাছ হাওলাদার (৩৫), ইলিয়াছ হাওলাদার (৩২) ও ইয়াছিন হাওলাদার (৩০)। তারা মোংলার দক্ষিণ চাঁদপাই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, ‘একদল দুর্বৃত্ত বনের কাগাখালের ভারানীতে অবস্থান নিয়ে হরিণ শিকার করছিল। এ সময় ওই এলাকায় টহলরত বনপ্রহরীরা তাদের ধাওয়া করলে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি মৃত হরিণ, ২শ হাত লম্বা নাইলন সুতার ফাঁদ ও ১টি নৌকা উদ্ধার করা হয়েছে। হরিণটি বাগেরহাট-১ আদালতে পাঠানোর পর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের উপস্থিতিতে সুরতহাল সম্পন্ন করে মাটিচাপা দেওয়া হয়েছে।

চরাপুটিয়ার ওসি বলেন, জব্দকৃত নৌকা থেকে বনবিভাগ অনুমোদিত সুন্দরবনে মাছ ধরার পাস পাওয়া গেছে।

এদিকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুর্বৃত্ত এখলাছ, ইলিয়াছ ও ইয়াছিনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে বন আইনে একটি মামলা দায়ের করেছেন চরাপুটিয়া ক্যাম্প ইনচার্জ মো. ইসমাইল হোসেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’