পশ্চিম তীরে ইসরায়েলি আইনের প্রয়োগ চান নেতানিয়াহুর মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৫, ১২:৫১আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৩:১৪

চলতি মাসে পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার আগেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্বের প্রয়োগ দেখতে চান দেশটির একাধিক মন্ত্রী। এ বিষয়ে বুধবার (২ জুলাই) পার্লামেন্ট স্পিকার আমির ওহানাসহ ১৫ জন মন্ত্রী একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজা যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের আগে দিয়ে এই পিটিশন জারি করা হলো। সেখানে লেখা হয়, আমরা নেসেট (পার্লামেন্ট) সদস্য ও ক্যাবিনেট মন্ত্রীরা জুদেয়া ও সামারিয়াতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সার্বভৌমত্ব ও আইন প্রয়োগের দাবি জানাচ্ছি।

১৯৬৭ সালে ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। ওই অংশের জন্য তারা বাইবেলীয় জুডয়া ও সামারিয়া নাম ব্যবহার করে থাকে।

পিটিশনে বলা হয়, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক কূটনৈতিক ও সামরিক সাফল্য এবং ট্রাম্পের সমর্থনে গড়ে ওঠা কৌশলগত অংশীদারিত্বের কারণে এই মুহূর্তে পশ্চিম তীরে দখলদারিত্বের জন্য একটি সুবর্ণ সুযোগ এসেছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে এ বিষয়ে এখনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে নেতানিয়াহুর ঘনিষ্ঠ এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার পিটিশনে স্বাক্ষর করেননি। তিনি সোমবার থেকে ওয়াশিংটনে ইরান ও গাজা ইস্যুতে আলোচনায় অংশ নিচ্ছেন।

পিটিশনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ প্রমাণ করেছে যে, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি ইহুদি বসতির ধারণা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকাংশ দেশ পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে অবৈধ হিসেবে গণ্য করে। এসব বসতি এবং সংযোগকারী সড়ক ফিলিস্তিনিদের বসতির মধ্যে বিভাজন তৈরি করছে, যা একটি স্বাধীন ও সংহত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে।

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে