গাজীপুর থেকে অপহৃত শিশু যশোরে উদ্ধার, গ্রেফতার ১

যশোর প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০০

যশোর

গাজীপুর থেকে অপহৃত শিশু মালিহাকে (৩) যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের দুইদিন পর  মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে তাকে যশোরের সাতমাইল বারীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী চক্রের মূলহোতা আরমান আলীকে (৩০) গ্রেফতার করে যশোর পুলিশ।

অপহৃত মালিহা গাজীপুর শহরের বড়বাড়ি এলাকার সৌদিপ্রবাসী শহিদুল ইসলামের মেয়ে।

যশোর কোতোয়ালি থানার (এসআই) মোকলেসুর রহমান জানান, গত ৪ ফেব্রুয়ারি গাজীপুরে নিজবাড়ির পাশ থেকে মালিহাকে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃত শিশুর মা নাসিমা আক্তার গাজীপুর থানায় একটি জিডি করেন। পরে গতকাল রাতে গোপন সংবাদেভিত্তিতে  পুলিশ জানতে পারে, অপহরণকারী চক্রটি যশোরের সাতমাইল এলাকায় অবস্থান করছে। তারা শিশুটিকে বাগেরহাটে নিয়ে যাবে । এরপর দুই থানা পুলিশের সমন্বয়ে সাতমাইল বারীনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে অপহরণকারী চক্রের মূলহোতা আরমান আলীকে গ্রেফতার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

এসআই আরও  জানান,  বুধবার ভোরে শিশুটিকে তার মা নাসিমা আক্তার ও গাজীপুর পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এমএফ/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী