কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ৪

ঝিনাইদহ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৮

গ্রেফতার

 

ঝিনাইদহের কালীগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বানুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান।

আটক চারজন হলো, বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান উজ্জ্বলের ছেলে সেলিম (২২), বানুড়িয়া পশ্চিমপাড়ার মৃত নজরুল ইসলাম লালের ছেলে আশিক (২৮), বানুড়িয়া দক্ষিণপাড়ার নুর আলীর ছেলে রাকিব হোসেন (২১) ও  একই পাড়ার হায়দার আলীর ছেলে শাহেদ আলী (২০)।

নির্যাতিতার মা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ওরফে উজ্জ্বলের ছেলে সেলিম পানি খাওয়ার কথা বলে তার কাছে একটি গ্লাস চায়। সে সময় বাড়ির আশপাশে আরও তিন যুবক দাঁড়িয়ে ছিল। তিনি সেলিমকে গ্লাস দিয়ে নিজের কাজে পাশের বাড়ি যান। পরে ফিরে এসে দেখেন তার প্রতিবন্ধী মেয়ে বাড়ির বারান্দায় নেই। অনেক খোঁজাখুঁজি করে তাকে বাড়ির পাশের একটি বাগান বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করে দিবে বলে তাকে গ্রামবাসী আশ্বস্ত করে। তিনিও লোক লজ্জার ভয়ে থানা পুলিশকে জানাননি। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ গিয়ে তার মেয়েকে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে।

কালিগঞ্জ থানার ওসি জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চার যুবককে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার প্রতিবন্ধী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী