যশোরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

যশোর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮

যশোর যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারিক (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হন তার ভাই আনিছুর রহমান (৪০)। রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল বারিক উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চৌগাছা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়। তিনি বলেন, হামলাকারীরা গত জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন আওয়ামী লীগে যোগদান করেন।

নিহতের ভাই আবুল বাশার সাংবাদিকদের জানান, তার দু’ভাই আব্দুল বারিক ও আনিছুর রহমান নিজেদের একটি পুকুরে মাছ ধরছিলেন। এসময় সন্ত্রাসীরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে আনা হয়।

ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান পান্নু দাবি করেন, আওয়ামী লীগের অপর গ্রুপের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী তাদের ওপর হামলা করেছে। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বারিককে মৃত ঘোষণা করেন।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল বারিকের মৃত্যু হয়। আর তার ভাই আনিছুরকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম বলেন, ‘নিহত ও হামলাকারীদের বিরুদ্ধে পরস্পর বিরোধী একাধিক মামলা রয়েছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা মেটেনি। তারই ধারাবাহিকতায় আজ সকালে নান্নু, জুলু, আরিফসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম