কেডসের ভেতর ৪ লাখ টাকা, বেনাপোলে আটক দুই ভারতীয়

বেনাপোল প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৫৬
image

কেডসের ভেতর ৪ লাখ টাকা, বেনাপোলে আটক দুই ভারতীয় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪ লাখ টাকাসহ দুই ভারতীয় ট্রাক চালককে আটক করেছে। আটককৃতরা হলো, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে সুমন (২৫) ও একই  এলাকার দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৮)।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাদের জুতার কেডসের ভেতর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রটি বলেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুইজন ভারতীয় ট্রাক চালক  ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম ,ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান বাহিনী নিয়ে আগে থেকেই অবস্থান নেয়।
পরে ভারতীয় নাগরিক সুমন ও রাকেশ বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের পায়ে থাকা কেডসের মধ্যে তল্লাশি করে ভারত থেকে পাচার করে আনা ৪ লাখ হুন্ডির টাকা পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম হুন্ডির টাকাসহ দুইজন ভারতীয় ট্রাক চালকের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ