উদীচী হামলায় নিহতের স্বজনদের দাবি

প্রধানমন্ত্রীর আদেশে জমি বরাদ্দ, পুলিশের আবেদনে স্থগিত

যশোর প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ০৬:৪৮আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০৮:৫১
image

উদীচী হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদানকৃত জমির মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওই বোমা হামলায় নিহত শেখ নাজমুল হুদা তপনের স্বজনরা। বুধবার (৬ মার্চ) বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তপনের বোন বলেছেন, প্রধানমন্ত্রীর আদেশে যে জমি তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, যশোরে কর্মরত থাকাকালীন এক পুলিশ সুপার সেই জমিকে পুলিশ বিভাগের সম্পত্তি হিসেবে দাবি করেন। যার কারণে আদালত সম্পত্তিটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তারা আরও বলেছেন, উদীচী ট্র্যাজেডির ২০ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত তার বিচার হয়নি। হত্যাকাণ্ডের বিচার না পেয়ে তারা হতাশ, ক্ষুব্ধ। প্রধানমন্ত্রীর আদেশে জমি বরাদ্দ, পুলিশের আবেদনে স্থগিত
১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল মাঠে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয়েছিল। এতে নিহত হয়েছিলেন নাজমুল হুদা তপন, সন্ধ্যা রাণী দাস, ইলিয়াস মুন্সী, বাবুল সূত্রধরসহ ১০ সাংস্কৃতিক কর্মী। আহত হয়েছিলেন শতাধিক মানুষ।
পরিবারের পক্ষে তপনের বোন নাজমুন সুলতানা বিউটি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় এসেছেন। আমরা তার কাছে উদীচী হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। আমার মা এখনও বেঁচে আছেন। মরার আগে ছেলের হত্যাকারীদের বিচার দেখে যেতে চান তিনি। আমাদের অসহায় অবস্থার কারণে মাননীয় প্রধানমন্ত্রী শহরের গাড়িখানায় একটি পরিত্যক্ত বাড়িসহ ৫ শতক জমি দেন (স্মারক-১৩৩৯৫৫০০৯৯-১৭৫/০৭.০৪.৯৯)। সরকার নির্ধারিত দাম পরিশোধসহ ওই জমির খাজনা দিয়ে আসছি (মৌজা-৮০, যশোর, খতিয়ান-১৮৯, দাগ নম্বর-৯৫। ১৮.০২.১৩ সালে ১৯৩২/১৩ নম্বর সাফ কবলা দলিলমূলে যশোরের জেলা প্রশাসক দ্বারা রেজিস্ট্রি করে দেওয়া)।
‘গত বছরের অক্টোবর মাসে যখন আমরা পরিত্যক্ত ওই বাড়িটি ভেঙে সেখানে ঘর তুলতে যাচ্ছিলাম, যশোরের তৎকালীন পুলিশ সুপার তখন ওই জমি পুলিশের দাবি করে অদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করান। আমরা জানতে চাই, যেখানে প্রধানমন্ত্রী আমাদের জমি দিয়েছেন, সেখানে একজন পুলিশ অফিসার কীভাবে বাধা দেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই, তিনি যেন আমাদের ওই জমির মালিকানা বুঝিয়ে দিয়ে আমাদের মানবেতর এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করে দেন।’
সংবাদ সম্মেলনে নিহত তপনের মা শামসুন্নাহার,  বোন নাজমুন সুলতানা বিউটি, নাদিয়া সুলতানা লিপি, মুনিয়া সুলতানা, ছোটভাই মাসুদ পারভেজ এবং উদীচী শিল্পী গোষ্ঠী জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনু উপস্থিত ছিলেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের