নড়াইলে নবগঙ্গা নদীতে কার্গোর ধাক্কায় ট্রলার ডুবি

নড়াইল প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ০২:১১আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০২:১১

নড়াইল নড়াইলের মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে সিমেন্টবোঝাই কার্গোর ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ট্রলারে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলারে থাকা দুটি মোটরসাইকেল ও একটি ভ্যান নদীতে ডুবে গেছে। তবে যাত্রীরা সাঁতরে উপরে উঠেছেন বলে মহাজন এলাকার বাসিন্দারা জানিয়েছেন।

বড়দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন জানান, যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের সন্ধানে নদীতে টহল দেওয়া হচ্ছে। সবাই সাঁতরে উপরে উঠেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে কেউ নিখোঁজ আছেন কিনা, সেজন্য পুলিশ নদীতে টহল দিচ্ছে। সিমেন্টবোঝাই কার্গো খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। আর যাত্রীবাহী ট্রলারটি বড়দিয়া থেকে মহাজন ঘাটের দিকে আসছিল।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম