বেনাপোল সীমান্তে ২০টি সোনার বারসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৮:১৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৮:১৪

স্বর্ণের বারসহ সোনা পাচারকারী আটক

বেনাপোলে সীমান্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি করে ২০টি সোনার বারসহ জিকরুল আলম (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) বেনাপোল ক্যাম্পের সদস্যরা।  বুধবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে তাকে  আটক করা হয়।

আটক জিকরুল আলম নড়াইল জেলার লোহগড়া থানার বড়দিয়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের আলেক মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক পাচারকারী বিপুল পরিমাণ সোনার বার নিয়ে বেনাপোল আসছে। সে সোনাগুলো ভারতে পাচার করার জন্য ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে বেনাপোল আসছে। এই সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি সদরের বিজিবি সদস্যরা বাসটি আমড়াখালিতে আসলে অভিযান চালায়। এ সময় জিকরুল আলম নামে এক যাত্রীকে তল্লাশি করে তার কাছ থেকে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করে। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি চৌদ্দ লাখ চল্লিশ হাজার টাকা । তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ