উৎপাদন ক্ষতিগ্রস্ত না করতে পাটকল শ্রমিকদের প্রতি বিজেএমসির চিঠি

খুলনা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৫আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:৫৫

খুলনা

পাটকল শ্রমিকদের উৎপাদন ক্ষতিগ্রস্ত না করে স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে পণ্য বিক্রি সাপেক্ষে বেতন মজুরি নির্বাহ করতে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)৭ এপ্রিল এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে।

সব পাটকলে প্রকল্প প্রধান, বিজেএমসির আঞ্চলিক লিয়াজো কর্মকর্তাসহ বিজেএমসি, সংশ্লিস্ট বিভাগ ও দফতর প্রধানদের বরাবর এ চিঠি পাঠানো হয়েছে।

বিজেএমসির সচিব এ কে এম তারেক স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, গত ২ এপ্রিল মজুরি কমিশন ২০১৫ অনুযায়ী সব মিলের মজুরি ও বেতন কাঠামো নির্ধারণ করে বিজেএমসি প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। সাধারণ শ্রমিক স্বার্থ ও বিজেএমসির জন্য মিলের উৎপাদন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। বিজেএমসির বিধি অনুযায়ী আয়ের মাধ্যমে শ্রমিক কর্মচারিদের বেতন ও মজুরি এবং অন্যান্য বিধি সম্মত খরচাদি নির্বাহ করার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে মিল কর্তৃপক্ষ ও সব শ্রমিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। সরকারের কাছ থেকে কোনও বিশেষ বরাদ্দ পাওয়া সাপেক্ষে শ্রমিক ও কর্মচারীদের বকেয়া বেতন ও মজুরি প্রদানে শিগগিরই পদক্ষেপ নেওয়ার জন্য মিল কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করা হয়।     

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে