কচুয়ায় বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৫:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৬:০৬

বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে বজ্রাঘাতে রেশমা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) সকালে উত্তর কাকারবিল এলাকায় বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।

রেশমা আক্তার বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের দত্তকাঠি গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং কচুয়া উপজেলার গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

বেমরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, বৃষ্টির মধ্যে স্কুলে যাওয়ার পথে কাকারবিল এলাকায় রেশমা বজ্রাঘাতের শিকার হয়। বৃষ্টি থেমে গেলে স্থানীয় লোকজন রেশমাকে পড়ে থাকতে দেখে তার স্কুলে খবর দেয়। পরে রেশমার সহপাঠীরা তাকে শনাক্ত করে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি আরও জানান, দরিদ্র সাইফুলের ছোট মেয়ে রেশমা পড়ালেখায় খুব মেধাবী ছিল। সে কখনও স্কুল বন্ধ করতো না।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের