বার্জ ডুবির চার দিন আগে ক্রু হিসেবে যোগ দেন জুয়েল

খুলনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১১:০৫আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১১:১৯

আমিনুল ইসলাম জুয়েল ঝড়ের কবলে পড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলে বার্জ ডুবে নিহত হন আমিনুল ইসলাম জুয়েল (২৯)। বার্জ ডুবির ঘটনার চার দিন আগে তিনি সেখানে ক্রু হিসেবে যোগদান করেছিলেন। ১০ এপ্রিল তার বাড়ি ফেরার কথা ছিল। তিনি ফিরলেন ঠিকই তবে লাশ হয়ে।

এদিকে জুয়েলের লাশ খুলনায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদ আছর মোল্লাপাড়া জামে মসজিদে জানাজা শেষে হাজী আব্দুল মালেক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জুয়েল খুলনা মহানগরীর জিন্নাপাড়া ১১তম গলির হাফেজ মো. সিরাজুল ইসলামের ছেলে।
জুয়েলের স্ত্রী লিপি বেগম জানান, ৬ এপ্রিল বার্জে যাওয়ার পর ৯ এপ্রিল দুপুরে জুয়েলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। ওই সময়ই জুয়েল তাকে বলেছিল ১০ এপ্রিল খুলনায় ফিরবে সে।
জুয়েলের বাবা সিরাজুল ইসলাম বলেন, আয়ের একমাত্র ব্যক্তিকে হারিয়েছি। এখন দিশেহারা এই পরিবারটি কীভাবে চলবে তা ভেবে পাচ্ছি না। তিন ভাই এবং এক বোনের মধ্যে জুয়েল বড় ছিল। জুয়েলের চার বছরের ছেলে রয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল রাত ৯টায় কালবৈশাখী ঝড়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় সগির খালের কাছে যাত্রীবাহী লঞ্চ এমএল আক্তার ও সারবোঝাই বার্জ এমভি হরদা ডুবে যায়। জুয়েল বার্জে ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০ কি.মি. দূরে সুন্দরবনের ঝোপের পাশে জুয়েলের ভাসমান লাশ উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী