ঝড়ে উল্টে গেছে মণিরামপুরের ভাসমান সেতু

যশোর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৯, ০১:৩৪আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ০১:৩৪

ঝড়ে উল্টে গেছে মণিরামপুরের ভাসমান সেতু যশোরের মণিরামপুরের ঝাঁপা বাঁওড়ের ওপর নির্মিত প্রথম ভাসমান সেতুটি কালবৈশাখী ঝড়ে উল্টে গেছে। শনিবার (১৩ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে সেতুটি উল্টে যায়। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঝড়বৃষ্টি থামার পর সেতু নির্মাণ কমিটির সদস্যরা মেরামতের কাজ শুরু করেন। সেতুটি ভেঙে যাওয়ায় ঝাঁপা গ্রামের সঙ্গে রাজগঞ্জ বাজারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে বিভিন্ন এলাকা থেকে রাজগঞ্জের ভাসমান সেতুটি দেখতে দর্শনার্থীরা ভিড় জমায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে হঠাৎ ঝড় শুরু হলে সেটি উল্টে মাঝখানের লোহার এঙ্গেল ছিড়ে কিছু অংশ বাঁওড়ের মাঝখানে চলে যায়। আর দুই পাশের অংশ পানির নিচে তলিয়ে যায়। তবে সেতুর ওপর থাকা দর্শনার্থীরা দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে সক্ষম হন।

ঝাঁপা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশন ও ভাসমান সেতু নির্মাণ কমিটির সদস্য লিটন হোসেন জানান, ‘ঝড় থামার পরপরই সেটি সংস্কারে ১৫-২০ জন সদস্য কাজে লেগে গেছেন। সেতুর বিভিন্ন অংশে লোহার ঝালাই খুলে গেছে। সকালে সেতু মেরামতে পুরোদমে কাজ শুরু হবে।’ ঝড়ে উল্টে গেছে মণিরামপুরের ভাসমান সেতু

প্রসঙ্গত, ঝাঁপাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে গত বছর গ্রামের ৭০-৭৫ জন নিজেদের অর্থায়নে ঝাঁপা বাঁওড়ের উপর ভাসমান সেতু নির্মাণের উদ্যোগ নেন। সেই লক্ষ্যে তারা ঝাঁপা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি সংগঠনও গড়ে তোলেন। এরপর নিজেরা ফান্ড তৈরি করে প্রায় ৬০ লাখ টাকা সংগ্রহ করেন। সেই অর্থে আটশ’ মণ লোহার এঙ্গেল, ২৫০টি পাত ও ৮৩৯টি প্লাস্টিকের ড্রাম দিয়ে বাঁওড়ের উপর এক হাজার ফুট লম্বা ভাসমান সেতুটি নির্মাণ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম