শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক

মোংলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৩:০৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৩:২২

মোংলা বন্দর শ্রম অধিদফতরের সঙ্গে আলোচনা ফলপ্রসু হওয়ায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। কর্মবিরতি স্থগিত করায় পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে। ফলে বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে মোংলা বন্দরের অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে মোংলা বন্দর দিয়ে দেশের বিভিন্নস্থানের উদ্দেশে পণ্য নিয়ে যেতে শুরু করেছে পণ্যবাহী কার্গো, কোস্টার ও বার্জ। এতে সন্তোষ প্রকাশ করেছে বন্দরের আমদানি-রফতানিকারকসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার জানান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের উপস্থিতিতে নৌযান শ্রমিক ও মালিকপক্ষের নেতাদের যৌথসভায় ৪৫ দিনের মধ্যে ১১ দফা দাবি পূরণের সিদ্ধান্ত হয়। পরে কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান