‘স্বপ্ন দেখা ছাড়া ভালো কিছু পাওয়া সম্ভব নয়’

বাগেরহাট প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ২৩:০০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২৩:০২

বক্তব্য রাখছেন শেখ তন্ময় (ছবি– প্রতিনিধি)

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন দেশের স্বপ্ন দেখে ছিলেন এবং এই দেশের মানুষদেরও সেই স্বপ্ন দেখিয়েছিলেন। তাই দেশ স্বাধীন হয়েছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশকে নিয়ে নানা স্বপ্ন দেখেন, তাই দেশ এগিয়ে যাচ্ছে। আমাদেরও স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা ছাড়া ভালো কিছু পাওয়া সম্ভব নয়।’

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ তন্ময় বলেন, ‘বাগেরহাটের মানুষকে দক্ষ হয়ে উঠতে হবে। এই জনপদের মানুষদের স্বপ্নচারী হতে হবে, আমাদের চিরয়ত বাঙালি সংস্কৃতির মধ্যে থেকে মুক্তিযুদ্ধের চেতনায় অধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এজন্য সরকার অধুনিক ও কর্মমুখী শিক্ষা বিস্তারে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাটের সব শিক্ষার্থীদের এই সুযোগ গ্রহণ করতে হবে।’

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক