নড়াইলে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
১১ মে ২০১৯, ২২:৪৬আপডেট : ১১ মে ২০১৯, ২২:৪৯

নড়াইল

নড়াইল সদর উপজেলায় রেজাউল তরফদার (৫০) নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যারচেষ্টার অভিযোগ উঠেছে একদল দুবৃর্ত্তদের বিরুদ্ধে। শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চাঁচড়া গ্রামে নড়াইল-যশোর সড়কে এ ঘটনা ঘটে।

আহত রেজাউল তরফদার বাঘারপাড়া উপজেলার ভাঙ্গুড়া আদর্শ কলেজের প্রভাষক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ (শনিবার) রেজাউল তরফদার মোটরসাইকেলযোগে নিজ গ্রাম তুলারামপুর থেকে কর্মস্থল ভাঙ্গুড়া কলেজে যাচ্ছিলেন। নড়াইলের চাঁচড়া প্রাইমারী স্কুলের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা দক্ষিণ তুলারামপুর গ্রামের বাদশা ভূইয়ার ছেলে শাহিন ভূইয়া (৩০), দুলাল মোল্যার ছেলে হাসিব (২৮) এবং চাঁচড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে মুন্নাসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের একদল দুর্বৃত্ত রেজাউলের মোটরসাইকেলের গতিরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ইয়াবা ব্যবসাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। 

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন বলেন, ‘এ ব্যাপারে এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। মামলা দায়ের হলে ব্যবস্থা নেবো।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের