‘আগামী সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হবে’

খুলনা প্রতিনিধি
১৩ মে ২০১৯, ০১:০০আপডেট : ১৩ মে ২০১৯, ০১:০৮

খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন বেগম মন্নুজান সুফিয়ান (ছবি– প্রতিনিধি)

আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির এই উপদেষ্টা বলেছেন, ‘সরকারি পাটকলগুলোর শ্রমিকদের মজুরি প্রায় ১০ গুণ বৃদ্ধি করেছে আওয়ামী লীগ সরকার; যা বেসরকারি পাটকলগুলোর চেয়েও অনেক বেশি। এরপরও কিছু অসাধু শ্রমিকনেতা উসকানি দিয়ে অসন্তোষ তৈরির চেষ্টা করছে।’

রবিবার (১২ মে) সকালে খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন।

আইন-শৃঙ্খলা কমিটির আরেক উপদেষ্টা খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু বলেন, ‘কয়রা-পাইকগাছা এলাকায় অনেকেই সাধারণ মানুষের জমি জোর করে দখল করে মাছের ঘের তৈরি করেছে। কিন্তু জমিবাবদ কোনও অর্থ তাদের দেওয়া হচ্ছে না। এ ধরনের দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

সভায় পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, আসন্ন বৌদ্ধ পূর্ণিমায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ছাড়া, আসন্ন ঈদের ছুটিতে বাসের ছাদে যাত্রী পরিবহন না করতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি। পুলিশ কোনও ধরনের চাঁদাবাজি করবে না জানিয়ে কাউকে চাঁদাবাজি করতে না দেওয়ার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাদ্যে ভেজালরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। তিনি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

সভায় সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনওসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী