স্বেচ্ছাসেবক লীগ অফিসে বসে ফেনসিডিল ও ইয়াবা বিক্রির সময় হাতে নাতে আটক হয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বজলুর রশীদ নান্নু (৫০)। বুধবার দুপুরে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা তাকে ৩০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
বজলুর রশীদ নান্নু কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাবেক সভাপতি ও ফয়লা বোর্ড স্কুল পাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে।
একই সময় ওই অফিসের সামনে থেকে সোনিয়া আক্তার আকাশী (২১) নামের অপর এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে। বর্তমান সে কালীগঞ্জের নিশ্চিন্তপুর গ্রামে বসবাস করে।
ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা শহরের কালীবাড়ীর কাছে স্বেচ্ছাসেবক লীগের অফিসে মাদক বিরোধী অভিযান চালান হয়। স্বেচ্ছাসেবক লীগ অফিসে বসে মাদক বিক্রির সময় ৩০ পিস ইয়াবা ও ৫ বোতল ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বজলুর রশীদ নান্নুকে হাতেনাতে আটক করা হয়। একই সময় ওই অফিসের সামনে থেকে সোনিয়া আক্তার আকাশি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, একই অফিসের মধ্যে থেকে আগেও বজলুর রশীদ নান্নুকে ফেন্সিডিলসহ আটক করা হয়েছিল। সেই মামলায় জামিনে বেরিয়ে এসে সে আবার মাদক ব্যবসা শুরু করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ও নারী মাদক ব্যবসায়ী সোনিয়াকে আটক করা হয়েছে।








