আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০টি বাড়ি ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ মে ২০১৯, ১৫:৫১আপডেট : ১৮ মে ২০১৯, ১৫:৫১

ঝিনাইদহ

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু-গ্রপের সংঘর্ষে, নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এসময় ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান,আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদ এবং বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওই রাতে ইউনিয়নের পরানপুর, শীতারামপুর ও কান্দড়া গ্রামে দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এ সময় কমপক্ষে ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনে। এলাকায় অরিক্তিত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী