চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি
২০ মে ২০১৯, ১৫:৪৫আপডেট : ২০ মে ২০১৯, ১৫:৫৬

চাকরির কথা বলে টাকা নিলে দল থেকে বহিষ্কার: শেখ হেলাল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি বলেছেন, ‘যেসব নেতা চাকরির কথা বলে টাকা নেবে তাদের দল থেকে সরাসরি বহিষ্কার করা হবে। দেখা গেছে কোনও ইউনিয়নে একজন আওয়ামী লীগ কর্মীর ছেলে চাকরি পায় না, সেখানে অন্য দলের নেতাদের ছেলেরা টাকার জোরে চাকরি পায়, এটা দুঃখজনক। এটা আর হতে দেওয়া হবে না।’
সোমবার (২০ মে) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল বলেন, ‘দলের হাইব্রিড নেতারা ত্যাগী নেতাদের মূল্যায়ন করে না। তারা অন্য দল থেকে এসে কারও ওপর ভর করে আওয়ামী লীগের সব সুযোগ-সুবিধা নিচ্ছে। এটাও আর হতে দেওয়া হবে না। অন্য দলের নেতাকর্মীদের আর দলে আনার প্রয়োজন নেই। তাদের ছাড়াই আমরা ক্ষমতায় এসেছি। আগামীতেও তাদের ছাড়াই আমরা চলতে পারবো।’
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হেলাল বলেন, ‘আপনারা জাতির পিতার আদর্শে বিশ্বাস করেন বলেই বাংলাদেশের গ্রামেগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি গড়ে উঠেছে। এই ঘাঁটিকে টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগের সংগঠন আরও শক্তিশালী হলে অন্য দলের রাজনীতি এদেশ থেকে হারিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘অক্টোবরে জাতীয় কাউন্সিল সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যেই ওয়ার্ড, থানা ও মহানগরের সম্মেলন শেষ করতে হবে। সেভাবেই সবাইকে প্রস্তুতি নিতে হবে।’
সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক, কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুসহ অনেকে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের