মেহেরপুরে ডিসি’র নির্দেশে ফের ধান-গম কেনা শুরু

মেহেরপুর প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৯:৩২আপডেট : ৩০ মে ২০১৯, ১৯:৩২

মেহেরপুরে ডিসি’র নির্দেশে ফের ধান-গম কেনা শুরু মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনীর নির্দেশে গাংনীতে ফের ধান ও গম কেনা শুরু হয়েছে। বুধবার (২৯ মে) বেলা ১২টায় গাংনী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল খালেকের সঙ্গে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. খলিলুর রহমান ও খাদ্য গুদাম কর্মকর্তা মো. মতিয়ার রহমান বৈঠক করে সরকারি বিধি অনুযায়ী চাল, ধান ও গম কেনার নির্দেশনা দেন।
এর আগে অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের মৌখিক নির্দেশে থান ও গম কেনা বন্ধ রাখে খাদ্য বিভাগ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে আমরা ধান ও গম কেনা শুরু করেছি। তবে বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কোনও চাষি তা সরবরাহ করেনি। তবে শুনেছি খাদ্য গুদামের বাইরে কয়েকজন চাষি কিছু গম, চাল ও ধান এনেছে।’
খাদ্য গুদাম কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, এমপি’র মৌখিক নির্দেশে মঙ্গলবার দুপুরে সাময়িকভাবে ধান ও গম কেনা বন্ধ রাখার পর বুধবার আবার শুরু হয়েছে।
কী কারণে সংসদ সদস্য ধান-চাল কেনা বন্ধ করতে বলেছেন, জানতে চাইলে মতিয়ার রহমান বলেন, বিভিন্ন জেলা থেকে চাল আনা হয়েছে এমন সংবাদ পেয়ে তিনি ধান-গম কেনা বন্ধের নির্দেশ দেন।
মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনী বলেন, ‘কোনও অজুহাতে চাল, ধান ও গম কেনা বন্ধ করা যাবে না। সরকারি নির্দশনা ও বিধি অনুযায়ী কিনতে হবে। কোনও অনিয়ম বা সিন্ডিকেট বরদাশত করা হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারী কিংবা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, ‘কৃষকের ধান কিনবে মিল মালিকরা। সেই ধান থেকে হওয়া চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহ করবে মিল মালিকরা। তাতে আমাদের কৃষকরা যেমন ধানের ন্যায্য মূল্য পাবে তেমনি মিলাররাও আর্থিকভাবে লাভবান হবে। অথচ কতিপয় লোকজন মিলারদের জিম্মি করে বাইরের জেলা থেকে ট্রাকভর্তি চাল এনে খাদ্য গুদামে সরবরাহ করছে। এ কারণে খাদ্য বিভাগকে আমি বাইরের চাল নেওয়া বন্ধ করতে বলেছিলাম।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের