ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ জুন ২০১৯, ২০:৫০আপডেট : ১৩ জুন ২০১৯, ১২:২৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার হারদী পান বাজার এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জুনায়েদ (১) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী এ তথ্য জানিয়েছেন।

জুনায়েদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাট গ্রামের মিন্টু মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জুনায়েদের বাবা-মা তাকে নিয়ে মোটরসাইকেলে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রাম থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তারা হারদী পান বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালিবোঝাই একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় জুনায়েদ। তবে তার বাবা-মা অক্ষত আছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের