মোবাইল ফোন চার্জ দেওয়ায় আগুন, যশোর হাসপাতালে আতঙ্ক

যশোর প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৪:৪৯আপডেট : ১৪ জুন ২০১৯, ১৪:৫৩

 মোবাইল ফোন চার্জ দেওয়ার পর বৈদ্যুতিক সমস্যা থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। শুক্রবার (১৪ জুন) এ ঘটনা ঘটে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু।

হাসপাতালের ওয়ার্ডবয় আশরাফুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে মহিলা ওয়ার্ডের ১৫ নম্বর বেডে এক রোগীর স্বজন মোবাইল ফোন চার্জ দেন। এসময় সুইচবোর্ডে থেকে ধোঁয়া বের হতে শুরু করে। পরে তা আগুনে রূপ নেয়। ওইসময় ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে তারা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন।

হাসপাতালের সিনিয়র নার্স শিরিন সুলতানা বলেন, বৈদ্যুতিক সুইচবোর্ডে হঠাৎ করেই আগুন ধরে যায়। পরে হাসপাতালে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিক তা নেভানো হয়।

যশোর কোতোয়ালি থানার এসআই লিটন সরদার বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। হঠাৎ অগ্নিকাণ্ডে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী