ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১৯:০০আপডেট : ২১ জুন ২০১৯, ১৯:১২

ঝিনাইদহ

ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) বিকালে উপজেলার পোড়াহাটী এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামিরুল ইসলাম মাগুরার শালিখা উপজেলার ভূলবাড়ী গ্রামের আমজাদ মুন্সির ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামিরুল ও তার ভাই ইমরুল মোটরসাইকেলে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে পোড়াহাটি এইড অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে জামিরুল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার ভাই ইমরুল। পরে স্থানীয়রা আহত ইমরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ