শৈলকুপায় আ.লীগকর্মীকে হাতুড়িপেটা

ঝিনাইদহ প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২৩:০৩আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:০৪

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপায় তুহিন শেখ (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২২ জুন) বিকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে সাহেব আলী মেম্বার ও কালাম মন্ডলের সমর্থকদের মাঝে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সাহেব আলী মেম্বারের নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থন করে তুহিন শেখ। অপরদিকে, কালাম মণ্ডল আনারস প্রতীকের এক স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে। নির্বাচনে আনারস প্রতীক জয়লাভ করে। এরপর থেকেই ওই গ্রামে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছিল।

তুহিনের পরিবারের অভিযোগ, শনিবার বিকালে তুহিন শেখ গ্রামের অন্যপাশ থেকে বাড়ি ফেরার সময় তাকে টার্গেট করে প্রতিপক্ষ কালাম মণ্ডলের সমর্থকরা। তাদের মধ্যে শাকিল হোসেন, মিলন হোসেন, রফিকুল ইসলাম, বাচ্চু ও রনি হোসেনসহ কয়েকজন তুহিনকে ধরে হাতুড়িপেটা করে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, এমন কোনও ঘটনার কথা আমার জানা নেই। যদি এমন ঘটনা ঘটে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম