সামেকে ওষুধ কেনার অনিয়ম তদন্তে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২৩:৪৪আপডেট : ২২ জুন ২০১৯, ২৩:৪৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা মেডিক্যাল কলেজে (সামেক) নিয়ম বর্হিভূতভাবে ওষুধ, এম.এস.আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল শনিবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, এ.ডি.এম আবু সাঈদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর ইউএনও। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন আসার পর ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার বরাবর পাঠানো হবে।

উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থ বছরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান ১২ কোটি ৯০ লাখ টাকার ওষুধ, এম.এস.আর ও স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয় করেন। তবে যে মেডিক্যাল কলেজে ছাত্রছাত্রীরা শুধু পড়ালেখা করবে, সেখানে ওষুধ কেনার প্রয়োজন কতটুকু, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলার সচেতন নাগরিকরা। এরপরই তদন্তে নামে জেলা প্রশাসন।

/এনআই/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ