বাম্পার ফলনে মাগুরায় তিল চাষিদের মুখে হাসি

মাগুরা প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১০:২২আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:২২

বাম্পার ফলনে মাগুরায় তিল চাষিদের মুখে হাসি আবহাওয়া অনকূলে থাকায় এবার মাগুরায় তিল চাষে বাম্পার ফলন হয়েছে। বাজারে এর দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উচ্চ ফলনশীল বীজ ও ব্যাপক চাহিদার কারণে মাগুরায় ক্রমেই তিল চাষে জনপ্রিয়তা পাচ্ছে।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এখন তিল ঘরে ওঠার সময়। মাগুরায় এ মৌসুমে তিন হাজার ১৭৫ হেক্টর জমিতে তিল চাষ কর হয়, যা থেকে সাত হাজার ২০০ মেট্রিক টন তিল উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে।
সদর উপজেলার শিবরামপুর এলাকার কৃষক ইব্রাহিম আলী জানান, এ বছর তিন বিঘা জমিতে তিনি তিল চাষ করেছেন। আশা করছেন ২৫ মণ তিল পাবেন।
সদর উপজেলার বাটিকাডাঙ্গার কৃষক হারেস মিয়া জানান, তিনি চার বিঘা জমিতে তিল চাষ করেছেন। ইতোমধ্যে ৩০ হাজার টাকার তিল বিক্রি করেছেন। তিল বিক্রি করে আরও ২৫ হাজার টাকা আসবে বলে তিনি আশা করেন।
স্থানীয় কৃষি ও প্রকৃতি বিষয়ক বেসরকারি সংস্থা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু বলেন, ‘মাগুরায় তিল চাষ ক্রমেই জনপ্রিয় পাচ্ছে। এর প্রধান কারণ উচ্চ ফলনশীল তিল বীজ। সাধারণ বীজের তুলনায় এই বীজের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ। এছাড়া সাধারণ বীজে যেখানে উৎপাদনে সময় লাগে ১১৫ দিন সেখানে এটিতে মাত্র ৮৫ দিনেই তিল ঘরে তোলা যায়। সবচেয়ে বড় কথা বাজারে এখন তিলের চাহিদাও প্রচুর।’
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘একদিকে আমরা যেমন উন্নত জাতের বীজ সরবরাহ করেছি পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণও দিয়েছি। এছাড়া আমাদের মাঠকর্মীরা কৃষকদের পাশে সবসময় থাকে। সবমিলে মাগুরায় তিল চাষে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম